ফেরত ও রিফান্ড নীতি (Return & Refund Policy)
তেজগাঁও শিল্প এলাকা (রহিম মেটাল) জামে মসজিদ কমপ্লেক্স — rohimmetalmosque.com
অনুদান ফেরত ও রিফান্ড সংক্রান্ত নীতিমালা
যেহেতু এই ওয়েবসাইটের মাধ্যমে সংগৃহীত অর্থ একটি ধর্মীয় ও জনকল্যাণমূলক প্রকল্পে (৬ তলা আধুনিক অজুখানা নির্মাণ) সাদাকা/দান হিসেবে সরাসরি ব্যবহৃত হয়, তাই সাধারণভাবে একবার প্রদত্ত অনুদান ফেরতযোগ্য নয়।
তবে নিম্নোক্ত ক্ষেত্রে রিফান্ডের আবেদন বিবেচনা করা হবে:
- ডুপ্লিকেট ট্রানজেকশন: পেমেন্ট গেটওয়ে (PayStation) সংক্রান্ত টেকনিক্যাল ত্রুটির কারণে একই লেনদেন একাধিকবার সম্পন্ন হলে।
- ভুল পরিমাণ: অনিচ্ছাকৃতভাবে সিস্টেম বা ইনপুট ত্রুটির কারণে ভুল পরিমাণ টাকা প্রদান করা হলে।
আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া:
রিফান্ডের আবেদন লেনদেনের ৭ দিনের মধ্যে লেনদেন আইডি (PayStation Transaction ID / ব্যাংক ট্রানজেকশন আইডি) সহ আমাদের অফিসিয়াল ই-মেইল (rmmmco253@gmail.com) অথবা মসজিদ অফিসে জানাতে হবে। যাচাই-বাছাইয়ের পর অনুমোদিত রিফান্ড ৭ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে যে মাধ্যমে টাকা পরিশোধ করা হয়েছিল (bKash, Nagad, কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট) সেই নির্দিষ্ট মাধ্যমেই ফেরত প্রদান করা হবে।
রিফান্ড হেল্পলাইন: ০১৭০৭৬৪৯৭২১ | ই-মেইল: rmmmco253@gmail.com