গোপনীয়তা নীতি (Privacy Policy)
তেজগাঁও শিল্প এলাকা (রহিম মেটাল) জামে মসজিদ কমপ্লেক্স — rohimmetalmosque.com
দাতার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা
আমরা সম্মানীত দাতাদের গোপনীয়তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। অনুদান প্রদানের সময় সংগৃহীত নাম, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা শুধুমাত্র ডিজিটাল রসিদ প্রেরণ, লেনদেন যাচাই এবং প্রয়োজনে যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহৃত হবে।
- তথ্য সুরক্ষা: দাতার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে কখনোই বিক্রি, ভাড়া বা অননুমোদিতভাবে হস্তান্তর করা হবে না।
- আর্থিক গোপনীয়তা: পেমেন্ট সংক্রান্ত সংবেদনশীল তথ্য (যেমন: ডেবিট/ক্রেডিট কার্ড নম্বর, সিভিসি, bKash বা Nagad গোপন পিন ইত্যাদি) আমাদের সার্ভারে সংরক্ষিত হয় না — এই তথ্য সরাসরি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পেমেন্ট গেটওয়ে PayStation দ্বারা আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ডে প্রক্রিয়াজাত হয়।
- বেনামী অনুদান (Anonymous Donation): দাতা চাইলে ফর্মের 'বেনামী অনুদান' অপশন নির্বাচন করে নিজের নাম প্রকাশ্যে প্রদর্শন থেকে গোপন রাখতে পারেন।
- তথ্য মুছে ফেলা: কোনো দাতা তার সংরক্ষিত তথ্য আমাদের রেকর্ড থেকে মুছে ফেলার অনুরোধ জানালে যোগাযোগ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা সংক্রান্ত জিজ্ঞাসা: ই-মেইল: rmmmco253@gmail.com | অফিস: ০১৭০৭৬৪৯৭২১